যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুদূর মার্কিন মুলুকে ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারানো বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। সোমবার

2026-05-04T10:52:05+00:00
2026-05-04T10:52:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৫২ এএম 
সংগৃহীত ছবি
সুদূর মার্কিন মুলুকে ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারানো বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিমনের নিথর দেহ কফিনে বন্দি হয়ে ফিরে আসায় বিমানবন্দর এলাকায় এক শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকার একটি ইসলামি সোসাইটিতে তার জানাজা সম্পন্ন হয়, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা অংশ নেন।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত লিমন গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নামের অপর এক বাংলাদেশি শিক্ষার্থী। পরবর্তীকালে গত ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় আবর্জনা ফেলার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

লিমনের মরদেহ উদ্ধারের দুদিন পর একই এলাকার ম্যানগ্রোভ বন থেকে বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এই জোড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ মার্ডারের দুটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

/কহু

  বিষয়:   ফ্লোরিডায  হত্যা  ছাত্র  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: