বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা

2026-05-04T13:53:42+00:00
2026-05-04T13:53:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস এই রিটটি দাখিল করেন। আবেদনকারীদের অভিযোগ, এই চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই পারস্পরিক বাণিজ্য চুক্তির নথিতে ১৩১ বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা উল্লেখ করা হলেও বাংলাদেশের প্রসঙ্গের অবতারণা করা হয়েছে মাত্র ৬ বার। আইনজীবীদের দাবি, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

রিটে আরও বলা হয়, এই চুক্তির ফলে বাংলাদেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ দায় ও প্রতিকূল শুল্ক ব্যবস্থা আরোপিত হবে। এতে দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। বিবাদী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের রাখা হয়েছে। এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল পক্ষগুলো জনকল্যাণ ও অর্থনৈতিক স্বায়ত্তশাসন রক্ষায় ব্যর্থ হয়েছে।

রিটকারী আইনজীবী মাইদুল ইসলাম পলক জানান, বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

২০২৬ সালের শুরুতে স্বাক্ষরিত এই চুক্তিটি নিয়ে শুরু থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। 


/কহু
  বিষয়:   বাংলাদেশ  মার্কিন  বাণিজ্য  চুক্তি  বৈধতা  হাইকোর্ট  রিট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: