সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি বুবলীকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখিয়ে

2026-05-04T14:20:05+00:00
2026-05-04T14:20:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি বুবলীকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:২০ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুবলীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত রাষ্ট্রবিরোধী মিছিলে বুবলী নেপথ্যে থেকে অর্থ জোগান দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও রহস্য উদঘাটনের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন। 

অন্যদিকে, বুবলীর আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু জামিনের আবেদন জানিয়ে বলেন, মিছিলের টাকার জোগান দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এর সপক্ষে কোনো দালিলিক প্রমাণ বা স্লিপ নেই। তিনি আরও উল্লেখ করেন, বুবলীর ঘরে দুটি ছোট সন্তান রয়েছে এবং নরসিংদী থেকে এসে ঢাকায় অর্থ জোগানের বিষয়টি অবাস্তব। তবে আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর তেজগাঁওয়ের বিজয় সরণি ও মনিপুরীপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাবেক এই সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলী ওই নাশকতামূলক কর্মসূচির অন্যতম নির্দেশদাতা ও অর্থ জোগানদাতা ছিলেন।

উল্লেখ্য, বুবলী আগে থেকেই তেজগাঁও থানার অন্য একটি মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে জেলহাজতে রয়েছেন। 


/কহু


  বিষয়:   সন্ত্রাসবিরোধী  মামলায  গ্রেফতার  এমপি  বুবলী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: