ধামরাই ও ঢাকার ডে-কেয়ারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় টিকাদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি পালিত হয়েছে।

2026-05-04T18:57:49+00:00
2026-05-04T18:57:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধামরাই ও ঢাকার ডে-কেয়ারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৫৭ পিএম 
ধামরাই ও ঢাকার ডে-কেয়ারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় টিকাদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি পালিত হয়েছে। ‘সবার জন্য টিকাদান’ প্রতিপাদ্যে আয়োজিত এসব সভায় রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব তুলে ধরা হয়।

শনিবার ধামরাইয়ের শৈলান এলাকায় অবস্থিত ‘শৈলান প্রবীণ নিবাস’-এ প্রবীণদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর পরিচালক ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. কাজী সাইফুদ্দীন বেননূর। তিনি বলেন, সুস্থ সমাজ গঠনে টিকাদানের বিকল্প নেই এবং প্রবীণদের ক্ষেত্রেও নিয়মিত টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ৫০ বছরের ঊর্ধ্বে বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান করা হয়। প্রায় ৫২ জন প্রবীণ এই টিকার আওতায় আসেন। কর্মসূচিতে সহযোগিতা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দিলরুবা কবির ও ডা. ফায়জুল কবির খান। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে, রোববার (৩ মে) রাজধানীর লিটল হেভেন ডে-কেয়ার ও সালিম উইজডম স্কুলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আরেকটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল স্টাফ ডা. সাবরিনা শাহনাজ রশিদ।

তিনি শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং টিকা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার আহ্বান জানান। বক্তারা বলেন, টিকাদান একটি কার্যকর জনস্বাস্থ্য উদ্যোগ, যা বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উভয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিয়ে ইন্টারেক্টিভ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক চিকিৎসা বিষয়ে নানা মতামত উঠে আসে।

অনুষ্ঠানের সমাপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয় এবং সবাইকে নিয়মিত টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   টিকাদান  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: