মমতা-শুভেন্দুর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দিলো নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন সংগ্রহের নির্দেশ

2026-05-04T19:37:15+00:00
2026-05-04T19:46:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মমতা-শুভেন্দুর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দিলো নির্বাচন কমিশন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৭:৪৬ পিএম
মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন সংগ্রহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

সোমবার (৪ মে) আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সাখাওয়াত এলাকার গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকায় তাদের ফোন জব্দ করা হয় বলে কমিশন সূত্রে জানা গেছে।

এদিকে একই গণনাকেন্দ্রে উপস্থিত থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।


অন্যদিকে, ভোট গণনায় বিজেপি দেড় শতাধিক আসনে এগিয়ে থাকার প্রবণতা দেখা যাচ্ছে। এর মধ্যেই কলকাতার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উদযাপনের পরিবেশ তৈরি হয়েছে।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূলের রাজ্যে বিজেপির এই অগ্রগতির খবরে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলার অভিযোগও উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।


/ইউএমএইচ



  বিষয়:   মমতা  শুভেন্দু  পশ্চিমবঙ্গ  বিধানসভা  নির্বাচন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: