জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি তার ব্যক্তিগত সমস্যার কারণে ২৮ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ মাত্র ৫ লাখ টাকায় বিক্রি করে দেন । এখন ফেসবুক পেজ ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা করছেন কুদ্দুস বয়াতি।
জনপ্রিয় এই লোকসংগীত শিল্পী তার স্বভাবসুলভ রসিকতা দিয়ে ভক্তকুলকে সবসময়ই মাতিয়ে রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করে তিনি অনুরাগীদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়িয়ে আসছিলেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনায় করেন কুদ্দুস বয়াতি।
কুদ্দুস বয়াতি বলেন, তার নামে থাকা পেজে বিপুলসংখ্যক অনুসারী থাকলেও নানা জটিলতার কারণে সেটি বিক্রি করে দিতে হয়েছে।
তিনি বলেন , লেখাপড়া না জানার সুযোগ নিয়ে ক্রেতা কাগজপত্র নিজের নামে করে নিয়েছেন । এবং পেজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। ফলে পেজ থেকে আয় হলেও সে বিষয়ে কিছুই জানতেন না তিনি ।
তিনি আরও বলেন, ‘আমার নামের পেজে ২৮ লাখ মানুষ আছে। এখন আর তারা আমার নতুন গান শুনতে পারে না। এটা আমার জন্য কষ্টের। এখন কেউ যদি আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে সহায়তা করে, তাহলে আমি পেজটি আবার ফিরে পেতে পারি।’
এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সহায়তা চেয়ে বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইছি।’
জনপ্রিয় এই লোকসংগীত শিল্পী অভিযোগ করে বলেন, পেজ ফেরত চাইতে গেলে বর্তমান মালিক তাকে হুমকিও দিচ্ছেন। ফলে তিনি এখন চরম হতাশায় ভুগছেন এবং নিজের কাজ ভক্তদের সামনে তুলে ধরতে পারছেন না। শৈশব থেকেই গান-বাজনার প্রতি আগ্রহী কুদ্দুস বয়াতি দেশের বিভিন্ন অঞ্চলে পালাগানের আসরে সুনাম কুড়িয়েছেন। হুমায়ূন আহমেদ রচিত ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গানের মাধ্যমে ১৯৯২ সালে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর থেকে একের পর এক গান দিয়ে শ্রোতাদের মন জয় করেন এই শিল্পী।
করোনাকালেও সচেতনতামূলক গান ‘জাইনা চলেন, মাইনা চলেন’-এর মাধ্যমে দেশবাসীর পাশে দাঁড়ান তিনি। দেশ-বিদেশে গান গেয়ে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কুদ্দুস বয়াতি।
/এসএকে