গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে : প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি

সারাদেশ

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে। খাল খননের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ হয় । এই খালকে কেন্দ্র করে পরবর্তীতে

2026-05-04T20:01:23+00:00
2026-05-04T20:01:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে : প্রতিমন্ত্রী পুতুল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:০১ পিএম 
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি : সংগৃহীত
গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে। খাল খননের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ হয় । এই খালকে কেন্দ্র করে পরবর্তীতে এই অঞ্চলে আর কখনো পানির অভাব হবে না। আমরা চেষ্টা করছি গ্রামীণ জনপদকে উন্নয়ন করার জন্য। যদি সেটা উন্নত হয়, তাহলে দেশ উন্নত হবে ।

সোমবার (০৪ মে) নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। 

প্রতিমন্ত্রী বলেন,আমরা চেষ্টা করছি এমন একটি দেশ গড়তে, যেন অন্য কারো উপর আমাদের নির্ভরশীল হতে না হয়। দেশ যদি মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ হয়, পানিতে ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে আমাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না।

তিনি আরও বলেন, নারীদের উন্নয়নে সব ধরনের কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যেখানে ৮০ শতাংশ থাকবে নারী। নারীদেরকে কর্মসংস্থানের জন্য আলাদা করে লালপুর-বাগতিপাড়াতে আলাদা কর্মসংস্থান ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারকর্মীরা।

/এসএকে


  বিষয়:   গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে : প্রতিমন্ত্রী পুতুল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: