অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, যেভাবে রাজনীতিতে উত্থান বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। এম জি রামচন্দ্রন, জয়ললিতা থেকে শুরু করে শিবাজি গণেশনের মতো তারকারা আগে

2026-05-04T21:41:31+00:00
2026-05-04T21:41:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, যেভাবে রাজনীতিতে উত্থান বিজয়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৪১ পিএম 
অভিনেতা থালাপতি বিজয়। ছবি : হিন্দুস্তান টাইমস
তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। এম জি রামচন্দ্রন, জয়ললিতা থেকে শুরু করে শিবাজি গণেশনের মতো তারকারা আগে রাজনীতিতে এসে সফল হয়েছেন। সেই ধারাতেই প্রায় দুই বছর আগে, ক্যারিয়ারের শীর্ষ সময়ে রাজনীতিতে নাম লেখান জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই তিনি নিজের রাজনৈতিক দল গঠন করে ভক্ত ও রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেন। যদিও লোকসভা নির্বাচনে তার দল অংশ নেয়নি, শুরু থেকেই তাদের মূল লক্ষ্য ছিল ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। 

এই প্রথম নির্বাচনে অংশ নিয়েই বড় চমক দিয়েছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। যেখানে ক্ষমতাসীন ডিএমকে কংগ্রেস ও বাম দলগুলোর সঙ্গে জোট করে লড়ছে এবং এআইএডিএমকে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে, সেখানে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে টিভিকে। 

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১০৭টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন হওয়ায়, টিভিকে এখন সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ বিজয়ের প্রতি আকৃষ্ট হওয়ায় এই সাফল্য এসেছে। এই প্রবণতাই নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

বিজয় নিজে তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর— এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উভয় আসনেই তিনি এগিয়ে আছেন। এর মধ্যেই তার চেন্নাইয়ের বাসভবনে সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। 

‘মাস্টার’, ‘লিও’সহ একাধিক সফল সিনেমার এই তারকা এখন রাজনীতির নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে, তিনি খুব শিগগিরই তামিলনাড়ুর সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, এমনই ইঙ্গিত মিলছে রাজনৈতিক মহলে। 


/ইউএমএইচ



  বিষয়:   থালাপতি  বিজয়  মুখ্যমন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: