শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানিপুর আসনে তিনি বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে

2026-05-04T22:18:01+00:00
2026-05-04T22:18:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:১৮ পিএম 
মমতা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানিপুর আসনে তিনি বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। 

সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, প্রায় ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। পরে ভবানিপুর উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

তবে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সামগ্রিক খারাপ ফলের পাশাপাশি নিজ আসনেও হার মেনে নিতে হয়েছে তাকে, যা তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে ভোট গণনা চলছে, একটি আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২০৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র ৮৪টি আসনে।

ভবানিপুর কেন্দ্রে ২০ দফা গণনার মধ্যে ১৯ দফা শেষে মমতা প্রায় ৩,৮০০ ভোটে পিছিয়ে ছিলেন। শেষ রাউন্ডে বড় ব্যবধান ঘোচানোর প্রয়োজন থাকলেও তা সম্ভব হয়নি, বরং ব্যবধান আরও বেড়ে গিয়ে শেষ পর্যন্ত পরাজয় নিশ্চিত হয়। 


/ইউএমএইচ


  বিষয়:   মমতা  শুভেন্দু  পশ্চিমবঙ্গ  বিধানসভা  নির্বাচন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: