ঢাকার তেজগাঁওয়ের বেশ কয়েকটি থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ অভিযান চালিয়েছে। এসময় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার (৪ মে) ডিএমপির পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানায়, রোববার (৩ মে) দিনভর তেজগাঁও বিভাগের ছয়টি থানা থেকে ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে, যাকে ‘আইনের সহিত সংঘাতে জড়িত শিশু’ হিসেবে দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজু (২৮), শাকিল হোসাইন (২২), মো. সেলিম মিয়া ওরফে সাগর (৪২), মো. সবুজ (২৩), মো. জাহিদ (২১), উইলিয়াম নিক্সন গমেজ ওরফে ভিকি (৩৩), মো. সাকিব হোসেন জাবের (২৪), মো. রেজাউল করিম রেজা (৫৫), মো. আকাশ (২৪), মো. রবি (৩০), মো. ওয়াসিম (২২), মো. ইলিয়াস হোসেন (২৬), মো. আমিনুল ইসলাম (৩৫), মো. জিল্লুর রহমান (৪২), মো. আব্দুর রাজ্জাক (৫৫), মো. রমজান (২০), মো. নয়ন (২২), মো. মুন্না (২৭), মো. ইমরান (২৬), মো. আনিছুর রহমান (৩৭), মোঃ. সুমন, মো. সুমন, মো. সুমন, আক্তার (২৫), মো. আরিফ (২৬), কালু শহিদ (৩৮), মো. সুমন শেখ (২৩), মো. মাহাবুল (৩৭), মো. মাসুম (৩৫), মো. আব্বাস (২৪), মো. ফজলে রাব্বি (২৩), মো. কাউসার (২০), মো. মুরাদ (৪১), তারিক (১৮), মো. আশরাফ (২৮), মো. স্বপন (২৩), মো. রুবেল (১৮), আলমগীর হোসেন (৩৪), মো. সাহেব উদ্দীন (৩২), মো. মারুফ (১৯), মো. আবুল কালাম আজাদ (৫০), মো. মিলন (৩০), মো: মোস্তফা (৪০), খালেদ আহমেদ (৩৫), মোছা: ইয়াছমিন আক্তার (৩১), মো. রায়হান মিয়া (২৫), মো. আয়নুল ইসলাম (২৫), মো. মুন্না (২৪), মারুফ (২৪), আখি আক্তার, সানজিদা আক্তার (২০), সুমাইয়া রহমান (১৯), আল আমিন হোসেন শুভ (২৭), মেহেদী হাসান জুয়েল (২৮), মো. মাহিম (২৫), মো. তারেক (৩৫), মো. শাহিন (২৮), রিপন (৩৫), মো. রমজান (২৬), হোসাইন মোহাম্মদ (৩০), মো. রিয়াজ (২২), মো. রবিউল (২২) ও মো. মিলন মিয়া (২৪), মামুন হাওলাদার (২৪), মো. ইব্রাহিম (২০), মো. গোলাম রাব্বি (২৪), মোছা. ছকিনা বেগম (৩০), মোছা. সাদিনা বেগম (৩৮), মো. আনোয়ার হোসেন (২৮), মোসা. সালমা ওরফে ছালমা বেগম (৪৬), মোছা. রাজিয়া বেগম (৩৫), মো. সেলিম গাজী (৩৮), মো. ফরিদুজ্জামান (৫০)।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় অপরাধের প্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
/এসএকে