সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ফের দুই বনজীবীকে অপহরণের ঘটনা ঘটেছে।রোববার (৩ মে) সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে আলিম

2026-05-04T23:13:25+00:00
2026-05-04T23:17:46+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:১৩ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ১১:১৭ পিএম
প্রতীকী ছবি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ফের দুই বনজীবীকে অপহরণের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাদের অপহরন করে। তবে এখনও তাদের কোনো সন্ধান মিলেনি।

অপহৃতরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে ইসমাইল শেখ (২৮) এবং মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (৪৮)।

তাদের সহযোগী বনজীবীরা জানান, গত ২৬ ও ২৮ এপ্রিল কদমতলা স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। ইসমাইল শেখ মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের কাজে বনাঞ্চলে যান।

রোববার সকালে মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকায় অবস্থানকালে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা দুটি নৌকাযোগে এসে তিনটি নৌকা ঘিরে ফেলে। পরে সেখান থেকে ইসমাইল ও আব্দুল করিমকে জিম্মি করে তুলে নিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জিম্মিদের নিরাপত্তার কথা বিবেচনায় অনেক সময় স্বজনরা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে কিছু জানায় না। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএকে

  বিষয়:   সুন্দরবন  বনজীবী  অপহরণ  সাতক্ষিরা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: