সিনেমায় ফিরছেন শার্লিন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিয়ের পর লাইট-ক্যামেরা থেকে বেশ লম্বা সময়ের জন্য দূরে চলে যান শার্লিন ফারজানা। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত হওয়ার কারণে তাকে সেভাবে

2026-05-05T02:17:35+00:00
2026-05-05T02:17:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
সিনেমায় ফিরছেন শার্লিন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:১৭ এএম 
শার্লিন ফারজানা। সংগৃহীত ছবি
বিয়ের পর লাইট-ক্যামেরা থেকে বেশ লম্বা সময়ের জন্য দূরে চলে যান শার্লিন ফারজানা। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত হওয়ার কারণে তাকে সেভাবে পাওয়া যায়নি অভিনয়ে। ছোটপর্দার জন্য কাজ করলেও দেখা যায়নি সিনেপর্দায়। এবার বিরতি ভেঙে বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যে শেষ করেছেন সৈকত রায় পরিচালিত ‘সন্দেশ’ সিনেমার শুটিং। চলছে ডাবিং, এডিটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক উৎসবের। এই সিনেমায় শার্লিন ফারজানার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এর আগে এই জুটিকে দর্শক দেখেছেন ২০২০ সালে মুক্তি পাওয়া ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায়। দীর্ঘ বিরতির পর আবারও তারা জুটি হয়ে দেখা দেবেন ‘সন্দেশ’ সিনেমায়।
 
পরিচালক সৈকত রায় বলেন, বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরে থাকা শার্লিন ফারজানার জন্য ‘সন্দেশ’ সিনেমাটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্ত। গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া শুটিং এখন সম্পূর্ণ শেষ। বর্তমানে চলছে ডাবিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ। কিছু প্যাচওয়ার্ক শুটিং বাকি থাকলেও শিগগিরই পুরো কাজ শেষ হবে। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে তার আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ‘সন্দেশ’। 
নির্মাতার মতে, ‘সন্দেশ’ সিনেমাটি মূলত একজন লেখকের পারিবারিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প। একই সঙ্গে মানুষের অন্তর্লোকে লুকিয়ে থাকা লোভ-লালসা ও মুখোশধারী জীবনের প্রভাব উঠে আসবে সিনেমায়। পুরো গল্পটি ঢাকা শহরকে কেন্দ্র করে নির্মিত একটি পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র।
 
সিনেমাটিতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শার্লিন ফারজানাকে। এ ছাড়া বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপু। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত শার্লিন ফারজানাও বলেন, ‘দীর্ঘদিন ধরেই ভালো একটি কাজের মাধ্যমে বড়পর্দায় ফেরার অপেক্ষায় ছিলাম।
 অবশেষে তা হতে যাচ্ছে। ‘সন্দেশ’ সিনেমার কাহিনিটি অসাধারণ। গল্পে সময়কে ধরার চেষ্টা করা হয়েছে। এতে পারিবারিক দ্বন্দ্ব-বোঝাপড়া, মনস্তাত্ত্বিক সংঘাত তুলে ধরা হয়েছে। 

এই সিনেমার মাধ্যমে আমি ও ইমতিয়াজ বর্ষণ আবারও জুটি হয়েছি। সহশিল্পী ভালো বন্ধু হয়, এমনটা কিন্তু খুবই কম হয়।  আমাদের বন্ধুত্বটা এমন যে আমাদের নিয়মিত দেখা হয়। কথা হয়, আড্ডা হয়। আমার স্বামীর সঙ্গেও বর্ষণের বন্ধুত্ব। ওর সঙ্গে আবারও কাজের ইচ্ছা ছিল। সেই প্রত্যাশাও পূরণ হলো। আশা করছি আমাদের এই নতুন সিনেমাটিও দর্শক গ্রহণ করবেন।’ 

২০০৮ সালে ‘প্যান্টেনে ইউ গেট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আগমন ঘটে শার্লিন ফারজানার। এরপর বিজ্ঞাপন, নাটক, সিনেমায় অভিনয় করে নজরে আসেন তিনি।   

কাজে ফের নিয়মিত হওয়া প্রসঙ্গে শার্লিনের ভাষ্য, ‘অনেকেই চান আমি নিয়মিত কাজ করি। আমিও চাই। এখন অনেক সুন্দর সুন্দর গল্পে কাজ হচ্ছে, নাটকে-ওয়েবে। কিছু ভালো ভালো সিনেমাও হচ্ছে। সব মাধ্যমে কাজের আগ্রহ রয়েছে আমার। ভালো কিছু হলে আমি তার সঙ্গে যুক্ত থাকব।’
  বিষয়:   শার্লিন ফারজানা  সন্দেশ  সিনেমা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: