পৃথিবীর বুক থেকে ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে

2026-05-05T06:23:16+00:00
2026-05-05T06:23:16+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পৃথিবীর বুক থেকে ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:২৩ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে। যদিও হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র সেই হামলার কথা অস্বীকার করেছে।

রোববার (৩ মে) হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে ঘোষণা দেন ট্রাম্প। 

ট্রাম্প বলেন, যেসব দেশের জাহাজ প্রণালীতে আটকে আছে তাদের অনুরোধে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই অভিযান সোমবার থেকেই শুরু হবে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযানে সহায়তার জন্য ১৫ হাজার সামরিক কর্মী, ১০০টিরও বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান এবং এর পাশাপাশি যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করার কথা জানায়। একে ট্রাম্প প্রশাসনের কৌশলগত জলপথে ইরানের অবরোধ ভাঙার মরিয়া চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
 
তবে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দেয় ইরান। ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর পরিচালিত হবে না বলেও জানিয়েছে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 
  
এরপর ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে সোমবার (৪ মে) বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজ প্রণালীর জাস্ক বন্দরের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
 
প্রতিবেদনের বরাতে জানা যায়, জাহাজটি থামাতে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) পক্ষ থেকে সতর্কতা দেয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করায় যুদ্ধজাহাজটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে মার্কিন বাহিনী এই নাকচ করে জানায়, তাদের কোনো জাহাজ হামলার শিকার হয়নি।
 
এরপর মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজের এক অনুষ্ঠানে হুমকি দিয়ে বলেন, মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে। আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলেও জানান তিনি। 

ট্রাম্প আরও বলেন, আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারাবিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে। সেগুলো সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সবকিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা তা করব।


  বিষয়:   প্রজেক্ট ফ্রিডম  ইরান  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: