স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রাথমিক সময়সীমা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও

2026-05-05T13:44:32+00:00
2026-05-05T13:48:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ১:৪৮ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রাথমিক সময়সীমা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, চলতি বছরের শেষ দিকে ধাপে ধাপে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। 

স্থানীয় সরকারমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। ইউনিয়ন পরিষদের সংখ্যা অনেক বেশি হওয়ায় এই নির্বাচনগুলো ধাপে ধাপে আয়োজন করা হবে এবং উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেন।

নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে যেসব সাংবাদিক কারাগারে আছেন, তাদের অপরাধের মাত্রা বিচার বিশ্লেষণ করা হচ্ছে। 

কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধকে ‘গণহত্যার চেয়েও ভয়াবহ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, অন্যায়ভাবে কোনো সাংবাদিক যেন জেল খাটতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট। এ সময় তিনি শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে সরকারিভাবে বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্তের কথাও গণমাধ্যমকে অবহিত করেন।

দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি ও হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা জানান, এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েকদিনের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনা হবে। 

হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশুর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘একজন শিশুর মৃত্যুও কাম্য নয়’। ভবিষ্যতে টিকার কোনো সংকট হবে না বলে তিনি জনগণকে আশ্বস্ত করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাঠ পর্যায়ের প্রস্তুতি শেষ হলেই নির্বাচনের সুনির্দিষ্ট তফশিল ঘোষণা করা হবে।

সচিবালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয় এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করেন। 

তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে কৌতূহল রয়েছে, সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছে। একই সঙ্গে প্রশাসনিক স্থবিরতা কাটাতে সরকারি কর্মকর্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, আইন অনুযায়ী স্বচ্ছতা বজায় রেখে সব কাজ সম্পন্ন করা হবে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: