উজিরপুরে পরিবহনের চাপায় পিষ্ট হয়ে দাদি-নাতি নিহত

বরিশাল ব্যুরো

সারাদেশ

উজিরপুজের ঢাকা-বরিশাল মহাসড়কের হানিফ পরিবহনের চাপায় পিষ্ট হয়ে দাদি ও নাতি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে পশ্চিম জয়শ্রী কাজী

2026-05-05T15:22:23+00:00
2026-05-05T15:26:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
উজিরপুরে পরিবহনের চাপায় পিষ্ট হয়ে দাদি-নাতি নিহত
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:২২ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৩:২৬ পিএম
নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : সময়ের আলো
উজিরপুজের ঢাকা-বরিশাল মহাসড়কের হানিফ পরিবহনের চাপায় পিষ্ট হয়ে দাদি ও নাতি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।

স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়াগতিতে যাওয়ার সময় মহাসড়ক পারাপাররত দাদি ও নাতিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হয়।


গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   উজিরপুর  পরিবহন  চাপায়  পিষ্ট  দাদি-নাতি  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: