প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর জুনে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে একটি বন্ধু রাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে এখনও নির্দিষ্ট কোনও দেশ চূড়ান্ত হয়নি। জানা

2026-05-05T16:15:27+00:00
2026-05-05T16:15:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর জুনে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:১৫ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৪:১৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে একটি বন্ধু রাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে এখনও নির্দিষ্ট কোনও দেশ চূড়ান্ত হয়নি। জানা গেছে,সম্ভাব্য সফরসূচিতে চীন ও ভারত রয়েছে। 

মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

সফরের বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে একটু অপেক্ষা করতে হবে। কোন দেশে সফর হবে তা এখনই বলা যাচ্ছে না। সফর নির্ধারণের ক্ষেত্রে উভয় দেশের সুবিধা, সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বের উপস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে। 

চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। 

পররাষ্ট্র মন্ত্রী বলেন, তিস্তা অঞ্চলের মানুষের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


/ইউএমএইচ


  বিষয়:   তারেক রহমান  বিদেশ  সফর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: