সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে জরুরি নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সরকারি ব্যয় কমাতে কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের

2026-05-05T16:34:14+00:00
2026-05-05T16:34:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে জরুরি নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
সরকারি ব্যয় কমাতে কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানের বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাস ব্যবহার করতে হবে।

সম্প্রতি অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত সব প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের কর্মকর্তারা এই নিয়মের আওতায় পড়বেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা এক অফিস আদেশে বিদেশ সফরের সময় কর্মকর্তাদের বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা ছিল। নতুন নির্দেশনায় সেই নীতিতে পরিবর্তন এনে বিমানে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের নির্দেশনার ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

/কহু


  বিষয়:   বিদেশ  ভ্রমণ  সরকার  কর্মকর্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: