আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী শ্রীলঙ্কাকে টপকে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশের ছেলেরা।
মঙ্গলবার (৫ মে) আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের এ বার্ষিক হালনাগাদ প্রকাশ করা হয়েছে।
এদিকে, নারী ওয়ানডেতে নিগার সুলতানা জ্যোতির দল পাকিস্তানকে পেছনে ফেলেছে। শুক্রবার (১ মে) বিকেলে বার্ষিক দলগত র্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
২০২৫ সালের মে থেকে এই পর্যন্ত সকল ম্যাচের ফলাফল শতভাগ বিবেচনায় রেখে এবং আগের দুই বছরের ৫০ শতাংশ ফল ধরে এই র্যাংকিং হালনাগাদ করা হয়েছে। হালনাগাদ করা এই তালিকায় পুরুষদের টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দুটি স্থানে কোনো পরিবর্তন নেই।
তিন পয়েন্ট যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার পাশে। ১৩১ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে দাপট দেখাচ্ছে। দক্ষিণ আফ্রিকার পাশেও যোগ হয়েছে আরও তিন পয়েন্ট। ১১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। ইংল্যান্ডকে (১০২) টপকে এক ধাপ এগিয়ে তিনে উঠেছে ভারত (১০৪)। পাঁচ নম্বরে আছে নিউজিল্যান্ড, তাদের পয়েন্ট ১০১। বার্ষিক হালনাগাদ করা র্যাংকিংয়ে এগিয়েছে পাকিস্তানও। ৮৯ পয়েন্ট নিয়ে তারা শ্রীলঙ্কাকে (৮৬) নিচে নামিয়ে ষষ্ঠ স্থানে।
শীর্ষ দশে থাকা অন্যরা ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। রেটিং বিবেচনায় নেওয়া সময়ের মধ্যে শর্ত মেনে ৮ ম্যাচ না খেলায় আয়ারল্যান্ড র্যাংকিংয়ের বাইরে ছিটকে গেছে। নাজমুল হোসেন শান্তদের চারটি রেটিং পয়েন্ট বেড়েছে। তবে আগের মতোই ৯ নম্বরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের (৬৮) একদম কাছে বাংলাদেশ (৬৭)।
সর্বশেষ হালনাগাদে পুরুষ দলের সংখ্যা ১০২ থেকে কমে ৯৮–তে দাঁড়িয়েছে। গত তিন বছরে প্রয়োজনীয় অন্তত ৮টি টি-টুয়েন্টি ম্যাচ না খেলায় ফিজি, গাম্বিয়া, গ্রিস এবং ইসরায়েল র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। মোজাম্বিক সবচেয়ে বেশি ১৫ ধাপ নিচে নেমে গেছে। নারী ক্রিকেটে কম্বোডিয়া ও পেরু তাদের র্যাঙ্কিং হারিয়েছে। বর্তমানে ৭৮টি নারী দল আইসিসি র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।
/কেএইচও