পদ্মায় ধরা পড়া ২১ কে‌জির কাত‌ল ৪৪ হাজার টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মাছ বাজারের আড়তে সাড়ে ২১ কে‌জি ওজনের এক‌টি কাতল বিক্রি হয়েছে ৪৪ হাজার টাকায়। মঙ্গলবার (৫ মে)

2026-05-05T19:20:16+00:00
2026-05-05T19:20:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদ্মায় ধরা পড়া ২১ কে‌জির কাত‌ল ৪৪ হাজার টাকায় বিক্রি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:২০ পিএম 
দৌলতদিয়া মাছ বাজারের আড়তে সাড়ে ২১ কে‌জি ওজনের পদ্মার কাতল। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মাছ বাজারের আড়তে সাড়ে ২১ কে‌জি ওজনের এক‌টি কাতল বিক্রি হয়েছে ৪৪ হাজার টাকায়। মঙ্গলবার (৫ মে) সকালে দৌলতদিয়া মাছ বাজারের আনু খার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। 

বিশাল আকৃতির এই মাছিটি কিনে নেন দৌলত‌দিয়া ৫ নং ঘাট এলাকার সা‌কিল সোহান মৎস্য আড়‌তের মা‌লিক সম্রাট শাজাহান শেখ। এর আগে ভোরে মাছ‌টি পদ্মা নদীর চরকর্নেশনার মজ‌লিসপুর এলাকা থে‌কে জেলে ন‌বিন হলদারের জালে ধরা পড়ে।

জানা‌ গে‌ছে, সোমবার শেষ রা‌তে নবিন হলদারসহ তার সহ‌যোগীরা পদ্মা নদীর চরন‌র্নেশন এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছি ভোরে জালে আটকা পড়ে। বিশাল মাছ‌টি একনজর দেখতে ভিড় ক‌রেন উৎসুক ও স্থানীয়রা।


মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকা‌লে উন্মুক্ত নিলামে সকা‌লে সাড়ে ২১ কে‌জি ওজনের বড় কাতল মাছ‌টি ২ হাজার টাকা কে‌জি দরে মোট ৪৩ হাজার টাকায় কিনে‌ কে‌জি‌তে ৫০ টাকা লাভে মোট ৪৪ হাজার টাকায় ঢাকার শ‌নিরআখড়ায় বিক্রি ক‌রে‌ছি। সেই সঙ্গে পদ্মার কিছু চিংড়ি ও বে‌লে মাছ নি‌য়ে‌ছেন ওই ব‌্য‌ক্তি। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হ‌য়ে যায়। 

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক জানান, পদ্মা নদীতে এতো বড় কাতল মাছ খুব একটা না মিললেও বর্ষা মৌসুমের দিকে দুই একটি বড় বড় মাছ পদ্মা নদীতে ধরা পড়ে থাকে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পদ্মা  কাত‌ল  রাজবাড়ী  গোয়ালন্দ  দৌলতদিয়া  মাছ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: