নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য সুখবর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নবম জাতীয় পে-স্কেল নিয়ে করা পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এতে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী এতে উপকৃত হবেন।জানা

2026-05-05T19:32:20+00:00
2026-05-05T19:48:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য সুখবর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৭:৪৮ পিএম
পে-স্কেল। সংগৃহীত ছবি
নবম জাতীয় পে-স্কেল নিয়ে করা পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এতে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী এতে উপকৃত হবেন। 

জানা গেছে, নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রথম ধাপে আগামী ২০২৬-২৭ অর্থ বছরে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। আর এই নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। 


আসছে পে স্কেলে পেনশনভোগীরা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পেলে তা প্রায় ১০০ শতাংশ বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশন হলে বাড়তে পারে ৭৫ শতাংশ পর্যন্ত। ৪০ হাজার টাকার বেশি পেনশনের ক্ষেত্রে বাড়তে পারে ৫৫ শতাংশ পর্যন্ত। 

এছাড়া এই পে স্কেলে চিকিৎসা ভাতার প্রস্তাবও রয়েছে। ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য ১০ হাজার, ৫৫ থেকে ৭৪ বছর বয়সিদের জন্য ৮ হাজার এবং ৫৫ বছরের কম বয়সিদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এখানে।  


/ইউএমএইচ 



  বিষয়:   পে-স্কেল  পেনশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: