সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালত প্রতিবেদক

জাতীয়

এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দুই আসামির

2026-05-05T20:13:03+00:00
2026-05-05T20:48:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৮:৪৮ পিএম
আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। সংগৃহীত ছবি
এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৫ মে) আদালত সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এ পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা ইস্যুকৃত অপর আসামি হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

ওদিন মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে তোফায়েল আহমেদের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে শুনানি পেছানোর আবেদন করেন। তিনি আদালতে বলেন, তার মক্কেল কাউকে চিনতে পারেন না এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আইনজীবী আরও বলেন, তোফায়েল আহমেদ শারীরিক ও মানসিকভাবে আদালতে হাজির হয়ে মামলার কার্যক্রমে অংশ নিতে অক্ষম। তাই তার মানসিক অবস্থা পরীক্ষা ও শুনানি পেছানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে আগামী ৭ মে অভিযোগ গঠনের বিষয়ে নতুন দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ ও তার সহযোগীরা অবৈধভাবে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন ও স্থানান্তর করেন। অভিযোগ অনুযায়ী, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সহযোগিতায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়। এ অভিযোগে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন মামলার কার্যক্রম বন্ধ ছিল। তবে সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় পুনরায় বিচারিক কার্যক্রম শুরু হয়।

/কহু


  বিষয়:   মন্ত্রী  তোফায়েল আহম্মেদ  গ্রেফতারি  পরোয়ানা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: