চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামে এক পুলিশ

2026-05-05T21:04:54+00:00
2026-05-05T21:05:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৯:০৫ পিএম
পুলিশ কনেস্টবল আশিকুল ইসলাম। ছবি : সমেয়ের আলো
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ।

বাকলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস শাহ আমানত সেতু এলাকা অতিক্রম করার সময় নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী আশিকুলের আচরণ সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আশিকুল ইসলাম খুলনা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে সংগ্রহ করে খুলনা জেলায় নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।


বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় আশিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, শাহ আমানত সেতু এলাকায় এর আগেও ইয়াবাসহ পুলিশ সদস্য আটকের ঘটনা ঘটেছে। গত বছরের ৮ ডিসেম্বর ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ইমতিয়াজ নামে এক পুলিশ সদস্য আটক হয়েছিলেন। তবে তৎকালীন সময়ে বাকলিয়া থানা পুলিশের বিরুদ্ধে ইমতিয়াজকে গোপনে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে, যা গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল। এবারের ঘটনায় পুলিশ শুরু থেকেই কঠোর অবস্থান নিশ্চিত করেছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম  ইয়াবা  পুলিশ  কনস্টেবল  গ্রেফতার  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: