বরিশালে ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৫২ পিস ইয়াবাসহ তাসলিমা বেগম (৫০) নামে এক নারী মাদক

2026-05-05T21:22:46+00:00
2026-05-05T21:22:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:২২ পিএম 
ইয়াবাসহ গ্রেফতার তাসলিমা বেগম। ছবি : সময়ের আলো
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৫২ পিস ইয়াবাসহ তাসলিমা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে হিজলা থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলাইমান নেতৃত্বে এসআই মো. শামীম হোসেন, এসআই মনিরুজ্জামান, এসআই মোরশেদ আলম, এসআই আমিনুর রহমান, এএসআই সোহেল রানা, এএসআই আ. রাজ্জাক, নারী পুলিশ চৈতি রানী, সাইমা আক্তার মীমসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। 


অভিযানের সময় জাহাঙ্গীর কাজীর স্ত্রী তাসলিমা বেগমকে ইয়াবাসহ আটক করা হয়। তার ম্যাক্সির দুই পকেট ও সাদা পলিথিনের মধ্যে থেকে ৫৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।

ওসি সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামির রান্না ঘরের পাশে কাজী বাড়ির সুপারি বাগানে ইয়াবা বিক্রর উদ্দেশ্যে অবস্থান করছিলেন, তখন তাকে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে অন্যান্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে মাদক ব্যাবসা পরিচালনা করছেন। 

এ ঘটনায় মাদক আইনে হিজলা থানায় মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বরিশাল  ইয়াবা  নারী  মাদক কারবারি  আটক  হিজলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: