আদালতে হাজিরা দিতে গিয়ে স্বামীর কোলেই স্ত্রীর মৃত্যু

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরে জমি সংক্রান্ত মামলার হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে শাহিনা ইসলাম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৫

2026-05-05T22:56:31+00:00
2026-05-05T22:56:31+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
আদালতে হাজিরা দিতে গিয়ে স্বামীর কোলেই স্ত্রীর মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৫৬ পিএম 
প্রতীকী ছবি
রংপুরে জমি সংক্রান্ত মামলার হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে শাহিনা ইসলাম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনা ইসলাম নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুর এলাকার বাসিন্দা এবং পুলিশ বেতারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন: 
আরও পড়ুন

রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন জানান, দেড় শতক জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে একটি মামলার আসামি হয়েছিলেন শাহিনা ইসলাম। ওই মামলায় আগে থেকেই জামিনে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে স্বামীর সঙ্গে আদালতে হাজিরা দিতে আসেন তিনি। আদালত কক্ষে প্রবেশের পর হঠাৎ অসুস্থবোধ করলে বিষয়টি আইনজীবীকে জানান। দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ হওয়ার পর স্বামীর কোলেই ঢলে পড়েন তিনি। সাবেক পুলিশ কর্মকর্তার কোলেই স্ত্রীর এমন মৃত্যুতে আদালত প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়। এ ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

জেডি/কেআই
  বিষয়:   আদালত  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: