‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানজনক ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গত সোমবার

2026-05-06T02:40:25+00:00
2026-05-06T02:40:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৪০ এএম 
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানজনক ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গত সোমবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুনা লায়লা বলেন, ‘সংগীতের মধ্যে এক ধরনের ঐশ্বরিক শক্তি রয়েছে। যা মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার সেতুবন্ধ তৈরি করে। দেশের সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করতে সক্ষম।’

অনুষ্ঠানে তিনি মঞ্চ ভাগ করে নেন ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এই দুই কিংবদন্তির যৌথ পরিবেশনা। তারা একসঙ্গে গেয়ে শোনান জনপ্রিয় গান ‘ইস্টিশনের রেইল গাড়িটা’, যা উপস্থিত দর্শকদের মাঝে আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।

উৎসব আয়োজক কমিটি এবং ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই পরিবেশনাটি ছিল সন্ধ্যার অন্যতম স্মরণীয় পর্ব। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শক ও ভক্তদের প্রশংসায় ভাসছে এই ঐতিহাসিক মঞ্চায়ন। এদিনের এই বিশেষ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। তাদের পোস্টে রুনা লায়লাকে ‘আইকনিক’ আখ্যা দিয়ে বলা হয়, সংগীতের মাধ্যমে তিনি দেশ ও সংস্কৃতির সেতুবন্ধ তৈরি করে চলেছেন।

উল্লেখ্য, মিনার-ই-দিল্লি সম্মাননা এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা এর আগে উপমহাদেশের বেশ কয়েকজন গুণী শিল্পী লাভ করেছেন। এবার রুনা লায়লার এই সম্মাননা অর্জন দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



  বিষয়:   বাংলাদেশ  কিংবদন্তি  সংগীতশিল্পী রুনা লায়লা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: