আদালতে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু

রংপুর ব্যুরো

সারাদেশ

মামলার হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে আদালত প্রাঙ্গণেই স্বামীর কোলে মারা গেলেন স্ত্রী শাহিনা ইসলাম (৫৫)। মঙ্গলবার ( ৫ এপ্রিল)

2026-05-06T04:56:17+00:00
2026-05-06T05:09:53+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
আদালতে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৫৬ এএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৫:০৯ এএম
আদালত চত্বরে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু। ছবি : সংগৃহীত
মামলার হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে আদালত প্রাঙ্গণেই স্বামীর কোলে মারা গেলেন স্ত্রী শাহিনা ইসলাম (৫৫)। মঙ্গলবার ( ৫ এপ্রিল) দুপুরে রংপুর আদালত চত্বরে এই ঘটনা ঘটে। 

রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আফতাব উদ্দিন জানান, পারিবারিক জমি সংক্রান্ত মামলায় আগে থেকেই জামিনে থাকা নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুরের বাসিন্দা শাহিনা ইসলাম চীফ মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে আসেন। এসময় তার সাথে ছিলেন পুলিশের বেতারের সাবেক অবসরপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম। 

আদালত কক্ষে যাওয়ার পর শাহীনা ইসলাম অসুস্থতা বোধ করলে তিনি বিষয়টি তার আইনজীবিকে জানান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

/এসএকে
  বিষয়:   আদালত  হাজিরা  স্বামী  স্ত্রীর  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: