ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে মধ্যস্থতা করতে চায় ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরাক। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী আলী আল-জাইদি

2026-05-06T04:57:53+00:00
2026-05-06T04:57:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে মধ্যস্থতা করতে চায় ইরাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৫৭ এএম 
ইরাকের নবনিযুক্ত প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরাক। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিরোধ নিরসনে ইরাক সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে আল-জাইদি জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংকট নিরসনে ইরাকের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, ইরাক সবসময় কূটনৈতিক সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে। বর্তমান পরিস্থিতিতে আলোচনাই একমাত্র কার্যকর পথ।

আলী আল-জাইদি আরও জানান, ভৌগোলিক অবস্থান ও কৌশলগত বাস্তবতার কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন তৈরির সক্ষমতা ইরাকের রয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে দেশটি গঠনমূলক ভূমিকা রাখতে চায়।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যেকোনো উদ্যোগে ইরাক প্রস্তুত বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
  বিষয়:   ইরাক  প্রধানমন্ত্রী আলী আল-জাইদি  ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: