পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা

2026-05-06T06:26:25+00:00
2026-05-06T06:26:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:২৬ এএম 
৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার দুর্গাপুর গ্রামের দরিমান আলীর ছেলে বেলাল হোসেন (২৮) এবং রাণীশংকর পৌর শহরের কুন্ডপাড়া মহল্লার প্রদীপ কুমার কুন্ডুর ছেলে পিংকু দত্ত (২৩)।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এসএকে


  বিষয়:   পীরগঞ্জ  রংপুর  ইয়াবা  মাদক  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: