‎নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় মাদক ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার

2026-05-06T06:33:56+00:00
2026-05-06T06:33:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
‎নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৩৩ এএম 
মাদক ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন। ছবি : সময়ের আলো
রাজশাহীর পুঠিয়ায় মাদক ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার নিজের ঘরসহ আশপাশের আরও চারটি বাড়ি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (৪ মে) রাত ১২টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের শুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মো. আনিছ মাদকসেবন ও জুয়ায় আসক্ত বলে অভিযোগ রয়েছে। তিনি তার স্ত্রী সোহাগী খাতুনের কাছে টাকা দাবি করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে আনিছ নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। পরে আগুন ছড়িয়ে পড়ে তার চার ভাই হাবিবুর রহমান (হাবু), ইয়াছিন, বাবু, ইয়ানুছ ও নূর ইসলামের টিনশেড ঘরে।

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি টিনশেড বসতঘর ও ভেতরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ঘরে মজুত থাকা প্রায় ১৫০ মণ পেঁয়াজ আগুনে নষ্ট হয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। তারা ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা প্রদান করেন।

আনিছের স্ত্রী সোহাগী খাতুন অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। এতে পরিবারের অনেক অর্থ নষ্ট হয়েছে। তিনি বলেন, টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তার স্বামী আগুন লাগিয়ে দেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   রাজশাহী  পুঠিয়া  মাদক  জুয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: