দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক কৃষকের

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২১) নামে এক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত

2026-05-06T12:04:26+00:00
2026-05-06T12:04:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক কৃষকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:০৪ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২১) নামে এক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে ভবানীপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের নিপশন নকরেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ভারত সীমান্ত সংলগ্ন পাহাড় থেকে ১৫-২০টি বন্য হাতির একটি দল লোকালয়ে নেমে আসে। হাতির দলটি পাকা ধানখেতের ক্ষতি করতে শুরু করলে স্থানীয় কৃষকরা মশাল ও টর্চলাইট নিয়ে তাদের তাড়া করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর হাতির দলটি পাশের একটি টিলায় অবস্থান নেয়।

গতকাল সন্ধ্যার পর হাতির দলটি আবারও ফসলি জমিতে হানা দিলে প্রান্ত রাংসাসহ স্থানীয় কৃষকরা ফসল রক্ষায় পাহারায় বসেন। গভীর রাতে পাহারা শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা একটি হাতি হঠাৎ তাদের তাড়া করে। এসময় অন্য কৃষকরা পালিয়ে যেতে সক্ষম হলেও প্রান্তকে হাতিটি শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে আছাড় মারে এবং পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিবারকে সৎকার কাজের জন্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। 

উল্লেখ্য, গত সাড়ে তিন বছরে দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্ত এলাকায় বন্য হাতির আক্রমণে ৩ জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। 


/কহু


  বিষয়:   হাতি  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: