রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ফার্মগেটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (৬ মে) সকালে ফার্মগেটে আনন্দ

2026-05-06T12:56:57+00:00
2026-05-06T12:56:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (৬ মে) সকালে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে।‎

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িটি পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এসময় মাইক্রোবাসটির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে নেমে যান। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।


  বিষয়:   রাজধানী  ফার্মগেট  মাইক্রোবাস. আগুন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: