শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

2026-05-06T13:16:35+00:00
2026-05-06T13:17:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:১৬ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ১:১৭ পিএম
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বুধবার (৬ মে) দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন। 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ছিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেদিন নির্ধারিত সময় বিকেল ৪টার মাত্র ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তা গ্রহণ করেনি। পরবর্তী সময়ে তিনি আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে ইসি তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই শেষে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর মাধ্যমেই নুসরাত তাবাসসুমের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পথ সুগম হয়।

/কহু


  বিষয়:   শপথ  এমপি  নুসরাত তাবাসসুম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: