রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ

2026-05-06T13:46:27+00:00
2026-05-06T13:46:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শাপলা চত্বর হত্যাকাণ্ড
রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ১:৪৬ পিএম
সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। সংগৃহীত ছবি
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে হাজির হয়ে এই ইচ্ছা প্রকাশ করেন তিনি। 

এদিন ট্রাইব্যুনালে সাবেক এই পুলিশ কর্মকর্তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। শুনানিকালে তিনি আদালতকে জানান, তার মক্কেল এই মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হতে আগ্রহী। তবে ট্রাইব্যুনাল বিস্তারিত পর্যালোচনার পর তাঁর জামিন আবেদনটি নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জামিনের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি জানান, আবদুল জলিল মণ্ডল ২০২০ সাল থেকে হৃদরোগে আক্রান্ত এবং তার হার্টে সাতটি ব্লক রয়েছে। জেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। তবে রিপোর্ট পর্যালোচনার পর ট্রাইব্যুনাল মন্তব্য করেন যে, তার শারীরিক অবস্থা বর্তমানে খুব বেশি গুরুতর নয়। এই প্রেক্ষিতে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

এদিকে, রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়িতে’ কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ৭ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া লে. কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। 

উল্লেখ্য, শাপলা চত্বরের ওই অভিযানে তৎকালীন পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই নানামুখী আলোচনা চলছে।

/কহু 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: