মিরপুরে মাঠ পরিদর্শনে যাচ্ছেন হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

খেলা

হোম অব ক্রিকেট মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য গড়ে তোলা হচ্ছে বিশ্বমানের আধুনিক লাউঞ্জ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক

2026-05-06T14:04:42+00:00
2026-05-06T14:04:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
মিরপুরে মাঠ পরিদর্শনে যাচ্ছেন হামজা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:০৪ পিএম 
ফুটবল তারকা হামজা চৌধুরী। সংগৃহীত ছবি
হোম অব ক্রিকেট মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য গড়ে তোলা হচ্ছে বিশ্বমানের আধুনিক লাউঞ্জ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ব্যক্তিগত উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। বুধবার (৬ মে) এই মাঠেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন লেস্টার সিটিতে খেলা বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরী।

গত রোববার অ্যাডহক কমিটির সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রায় ১৮০ জন ক্রিকেটারের জন্য একটি স্থায়ী আবাস বা ‘লাউঞ্জ’ তৈরি করা হচ্ছে। মিরপুর স্টেডিয়ামের সাউদার্ন স্ট্যান্ডের (শহীদ আবু সাঈদ স্ট্যান্ড) দ্বিতীয় তলায় করপোরেট বক্সগুলো ভেঙে এই বিশেষ লাউঞ্জ নির্মাণ করা হচ্ছে। 

তামিম ইকবালের পরিকল্পনা অনুযায়ী, এই লাউঞ্জে একসাথে ২৫০ থেকে ৩০০ জন ক্রিকেটারের বসার ব্যবস্থা থাকবে। সাথে থাকবে আধুনিক ব্যালকনি, যেখান থেকে ম্যাচ উপভোগ করা যাবে। জাতীয় ক্রিকেটারদের জন্য বিশেষ ‘অ্যাক্সেস কার্ড’ প্রদান করা হবে, যা ব্যবহার করে তারা আজীবন এই সুবিধা ভোগ করতে পারবেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) অফিসও থাকবে এই লাউঞ্জ ভবনে। এ প্রসঙ্গে তামিম বলেন, এটি হবে জাতীয় ক্রিকেটারদের ঘর। ঘরের মানুষের জন্য তো একটি নিজস্ব জায়গা থাকা প্রয়োজন।

ব্যক্তিগত সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ফুটবলার হামজা চৌধুরী। আজ দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে তার মিরপুর স্টেডিয়ামে যাওয়ার কথা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের শুভকামনা জানাতেই তিনি মিরপুর সফর করছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। 


/কহু



  বিষয়:   হামজা  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: