যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির সুফল কাজে লাগিয়ে দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে চায় সরকার।বুধবার (৬ মে) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের

2026-05-06T15:39:06+00:00
2026-05-06T15:39:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৩৯ পিএম 
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির সুফল কাজে লাগিয়ে দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে চায় সরকার। 

বুধবার (৬ মে) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এই তথ্য জানান। 

তিনি স্পষ্ট করে বলেন, সরকার এই চুক্তির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং এটি বাতিল করার কোনো পরিকল্পনা নেই। বরং এই চুক্তির অধীনেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করা হবে। তবে দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনো বিষয়ে আপত্তি থাকলে তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের বৈদেশিক নীতির অবস্থান ব্যাখ্যা করে বলেন, বর্তমান সরকার সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাণিজ্য প্রসারে বিশ্বাসী। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন তার দেশের স্বার্থ রক্ষা করছেন, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের জাতীয় স্বার্থ সুনিশ্চিত করবেন। 

উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট রাষ্ট্রের সঙ্গে ‘এক্সক্লুসিভ’ বা বিশেষ সম্পর্কের চেয়ে সবার সঙ্গে ‘ইনক্লুসিভ’ বা অন্তর্ভুক্তিমূলক সম্পর্কে বিশ্বাসী। এই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গেও বাণিজ্যিক আলোচনা অব্যাহত রয়েছে।

উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে এই বাণিজ্য চুক্তিকে একটি বড় হাতিয়ার হিসেবে দেখছে সরকার। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি বাড়াতে যুক্তরাষ্ট্রের বাজারকে আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

তিনি জানান, মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর বিষয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকার মনে করে, বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেশের উৎপাদন খাতের চেহারা বদলে দিতে পারে।

বৈঠক শেষে উপদেষ্টা পুনরায় নিশ্চিত করেন, বর্তমান সরকার কেবল একক কোনো রাষ্ট্রের ওপর নির্ভর না করে বহুমুখী বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায়। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রপ্তানি আয় বাড়ানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। 

ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে এই আলোচনা দুই দেশের বাণিজ্যিক দ্বন্দ্বরোধে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপ আরও নিয়মিত করা হবে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: