লালপুরে জমিজমাসংক্রান্ত বিরোধে ১ জনকে পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে লালপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসনে (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (৬ মে) দুপুরে রাজশাহী

2026-05-06T17:45:20+00:00
2026-05-06T18:14:27+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লালপুরে জমিজমাসংক্রান্ত বিরোধে ১ জনকে পিটিয়ে হত্যা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৬:১৪ পিএম
প্রতীকী ছবি
নাটোরে লালপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসনে (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (৬ মে) দুপুরে রাজশাহী মেডিকেল  কলজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সাদ্দাম লালপুর উপজেলা মহিষাখোলা গ্রামের হান্নান মণ্ডলের ছেলে। এর আগে গত ৩ মে উপজেলার মহিষাখোলা গ্রামে প্রতিপক্ষের আঘাতে সে গুরুতর জখম হন।

Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আয়নাল হকের মেয়ে শিউলী বেগম ও প্রতিপক্ষ ওহদিুল ইসলামসহ অন্যান্যদের সঙ্গে বিরোধ চলছিলো। ওই বিরোধের প্রেক্ষিতে ঘটনার দিন গত ৩ মে বিকাল অনুমান ৪টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শিউলীর দেবর সাদ্দাম হোসনকে প্রতিপক্ষের লোকজন মারপিট করে গুরুতর জখম করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল  কলজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের সাদ্দাম মারা যান। 


এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় প্রতিপক্ষ ওহদিুল ইসলাম সহ নয়জনকে আসামি করে শিউলী বাদী হয়ে হত্যা মামলা করেন। 

সময়ের আলো/জোই

  বিষয়:   লালপুর  জমিজমাসংক্রান্ত বিরোধ  পিটিয়ে হত্যা  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: