সমঝোতা না হলে ইরানে হামলা বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও অবরোধ পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সমঝোতা হলে সংঘাত শেষ

2026-05-06T18:17:03+00:00
2026-05-06T18:17:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সমঝোতা না হলে ইরানে হামলা বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:১৭ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও অবরোধ পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সমঝোতা হলে সংঘাত শেষ হতে পারে, তবে ইরান রাজি না হলে বোমা হামলার তীব্রতা বাড়ানো হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি পূর্বে নির্ধারিত শর্ত মেনে নেয়, তাহলে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ করা হবে। তবে তিনি এটিকে ‘বড় অনুমান’ বলেও উল্লেখ করেন।


তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া হলে হরমুজ প্রণালি ইরানসহ সবার জন্যই খোলা থাকবে। 

ট্রাম্প সতর্ক করে বলেন, সমঝোতায় না এলে ইরানের ওপর হামলা পুনরায় শুরু হবে এবং এর তীব্রতা হবে ভয়াবহ। 

আরবিএন 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: