স্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান।এ সময় গাড়িতে ছিলেন তার

2026-05-06T20:41:53+00:00
2026-05-06T20:47:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৮:৪৭ পিএম
স্ত্রী ডা. জুবাইদা রহমানকে পাশে নিয়ে গাড়ি চালাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান। 
এ সময় গাড়িতে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ আয়োজিত অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন।

বিএনপির মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সেলের ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, সন্ধ্যায় কারওয়ানবাজার ট্রাফিক সিগনালে দীর্ঘ গাড়ির সারি। সেখানেই দেখা মিলল প্রধানমন্ত্রী তারেক রহমান তার গাড়ির স্টিয়ারিং সিটে বসে আছেন। পাশেই বসা স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি সিগনালে আটকে থাকা অন্যান্য যানবাহনের যাত্রীদের সঙ্গে হাত নেড়ে কুশল বিনিময় করেন।

/কেআই


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: