ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে কৃষককে ৭ টুকরো করার হুমকি

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে এক কৃষককে সাত টুকরো করে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে কাফনের কাপড় ও ভয়ভীতি প্রদর্শনমূলক চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ

2026-05-06T21:13:37+00:00
2026-05-06T21:13:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে কৃষককে ৭ টুকরো করার হুমকি
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:১৩ পিএম 
পাঠানো খাম ও চিঠি। সংগৃহীত ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে এক কৃষককে সাত টুকরো করে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে কাফনের কাপড় ও ভয়ভীতি প্রদর্শনমূলক চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কৃষক আবদুর রহমান (৫৬)। বুধবার (৬ মে) সন্ধ্যায় জিডির বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।

জিডিতে উল্লেখ করা হয়, উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের বাসিন্দা আবদুর রহমান একজন কৃষক। তার দুই ছেলে প্রবাসে থাকেন। তিনি স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন। গত মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা ডাকঘরের এক পিয়ন তার নামে একটি খাকি খাম ও একটি পার্সেল পৌঁছে দেন। প্রেরকের নাম হিসেবে লেখা ছিল-জুলাস ব্যাপারী, রামরায়গ্রাম কসাই বাড়ি, চৌদ্দগ্রাম। 

জানা গেছে, খামের ভেতরে থাকা একটি সাদা কাগজে লেখা ছিল,‘ তোর কাফনের কাপড় রেডি। তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য প্রস্তুত থাকিস। তুই এখন গ্যাংদের টার্গেট… সাত টুকরা হবি।’ চিঠিতে আরো কিছু আরবি লেখা ও চিহ্ন ছিল। পার্সেলের ভেতরে কাফনের সাদা কাপড়ও পাওয়া যায়।

আবদুর রহমান জানান, প্রেরকের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেনি। 

তিনি বলেন, আমার সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা নেই। তবে দেড় বছর আগে আমার প্রবাসী ভাগ্নের স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা হয়, যেখানে আমি সাক্ষী। চিঠিতে কোর্টের কথা উল্লেখ থাকায় ওই ঘটনার সঙ্গে জড়িত কেউ এ হুমকি দিতে পারে বলে সন্দেহ করছি। তিনি আরও জানান, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোছাইন বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  বিষয়:   কুমিল্লা  চৌদ্দগ্রাম  কাফন  হুমকি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: