আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলির ঘটনায় প্রতিপক্ষের গুলিতে ফের আরও একজন নিহত হয়েছেন।নিহত মোহাম্মদ কামাল (৪০) আরাকান

2026-05-06T21:37:30+00:00
2026-05-06T21:37:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৩৭ পিএম 
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলির ঘটনায় প্রতিপক্ষের গুলিতে ফের আরও একজন নিহত হয়েছেন। 

নিহত মোহাম্মদ কামাল (৪০) আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা গেছে।

বুধবার (৬ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।


৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

এর আগে, গতকাল ৫ মে একই ক্যাম্পে রাতে দুর্বৃত্তের গুলিতে হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম নিহত হন। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পে বসবাসরত সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

/কেএইচও
  বিষয়:   আধিপত্য বিস্তার  রোহিঙ্গা ক্যাম্প 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: