ত্রিশাল মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ত্রিশাল উপজেলা প্রশাসন।বুধবার (৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে ফুটপাত

2026-05-06T21:59:20+00:00
2026-05-06T22:40:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ত্রিশাল মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫৯ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ১০:৪০ পিএম
ময়মনসিংহের ত্রিশালে সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ত্রিশাল উপজেলা প্রশাসন।

বুধবার (৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

আগামী ২৫ মে ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন করা হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ত্রিশাল উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে প্রশাসন। 

সূত্রে জানা গেছে, মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। ফলে এসব অবৈধ স্থাপনা বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দিয়ে সড়কটি দখলমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সচিব নওশীন আহমেদ এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদ।

এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনোভাবেই সড়ক দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না।

/এসএকে


  বিষয়:   ত্রিশাল. মহাসড়ক  অবৈধ স্থাপনা  উচ্ছেদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: