রবীন্দ্রনাথের জন্মদিনে শপথ নেবে বিজেপির নতুন সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আগামী ৯ মে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, শপথের জন্য ৯ মে

2026-05-06T23:08:01+00:00
2026-05-06T23:08:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রবীন্দ্রনাথের জন্মদিনে শপথ নেবে বিজেপির নতুন সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:০৮ পিএম 
বিজেপির বিজয়োল্লাস। সংগৃহীত ছবি
আগামী ৯ মে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। 

দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, শপথের জন্য ৯ মে তারিখটি বেছে নেওয়ার পেছনে সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। কারণ এ দিনটি বাংলা পঞ্জিকা অনুযায়ী ২৫ বৈশাখ, যা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।


এর আগে, প্রকাশিত ফল অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে বিজেপি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন।

ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় গঙ্গা তীরবর্তী রাজ্যগুলোজুড়ে দলটির বিস্তারের প্রতীক। তিনি আরও বলেন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে।


/ইউএমএইচ


  বিষয়:   রবীন্দ্রনাথ  বিজেপি  সরকার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: