পাঁচ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা চীনের

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ন অব্যাহত রাখবে। চীন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বুধবার

2026-05-07T02:12:57+00:00
2026-05-07T02:12:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পাঁচ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা চীনের
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:১২ এএম 
প্রতীকী ছবি
চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ন অব্যাহত রাখবে। চীন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বুধবার সাক্ষাৎ হয় দেশটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা ওয়াং হুনিংয়ের।

তিনি চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা পিপলস পলিটিক্যাল কনসাল্টেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান। ওই সাক্ষাতে চীনের এ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এমন মন্তব্য করেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং উভয়পক্ষকে উচ্চপর্যায়ের মত বিনিময় জোরদার করতে, একে অন্যকে দৃঢ়ভাবে সমর্থন দিতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও গভীর ও বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এতে উভয় দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে। সিপিপিসিসি জাতীয় কমিটি এ বিষয়ে ইতিবাচক অবদান রাখতে প্রস্তুত বলেও তিনি জানান।

এ সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, চীন বাংলাদেশের সত্যিকারের বন্ধু। বাংলাদেশ সবসময় তার পররাষ্ট্রনীতিতে চীনকে অগ্রাধিকার দিয়ে আসছে। বাংলাদেশ এক-চীন নীতিতে দৃঢ়ভাবে অটল রয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজ্যুলেশন ২৭৫৮-কে অকাট্য বলে মনে করে এবং চীনের জাতীয় পুনঃঐক্যের প্রচেষ্টায় দৃঢ় সমর্থন জানায়। বাংলাদেশ চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বকে এগিয়ে নিতে, বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর স্তরে নিয়ে যেতে আশা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে গতকাল দুপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর আগে সকালে ওয়াং হুনিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সফরে চীনে বেইজিংয়ে পৌঁছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং। সফর শেষে আজ বৃহস্পতিবার বেইজিং থেকে নিউইয়র্ক সফরে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   নীতি  বন্ধুত্বপূর্ণ  প্রত্যাশা  কূটনীতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: