দুই দিনে সুন্দরবন থেকে ২২ জেলে অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ও কাঁকড়া শিকারের সময় ২২ জেলেকে অপহরণ করা হয়েছে জলদস্যুরা। সুন্দরবনের আলিম ও নানাভাই

2026-05-07T04:20:11+00:00
2026-05-07T04:20:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই দিনে সুন্দরবন থেকে ২২ জেলে অপহরণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:২০ এএম 
সুন্দরবনের জেলে। ছবি : সংগৃহীত
সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ও কাঁকড়া শিকারের সময় ২২ জেলেকে অপহরণ করা হয়েছে জলদস্যুরা। সুন্দরবনের আলিম ও নানাভাই বাহিনীর সদস্যরা অপহরণে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। 

রোববার (৩ এপ্রিল) সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি, মালঞ্চ নদীর আগা, চালতেবেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল থেকে এসব জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এতে সুন্দরবনের বনজীবীদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

অপহৃত জেলেদের মধ্যে পাঁচজনকে মারধরের পর মুক্তিপণ পাঠানোর শর্তে ছেড়ে দিলেও ১৭ জনকে জিম্মি করে রেখেছে জলদস্যুরা। অপহৃত জেলেরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা।

অপহৃতদের পরিবারের সদস্য এবং ফিরে আসা জেলেরা জানান, গত চার থেকে পাঁচদিন আগে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ও কৈখালী স্টেশন থেকে পাশ (অনুমতিপত্র) নিয়ে তারা সুন্দরবনে যায়। একপর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে কদমতলা স্টেশনের আওতাধীন এলাকার বিভিন্ন খালে মাছ ও কাঁকড়া শিকারের সময় আলিম ওরফে আলিফ বাহিনী এবং নানাভাই বাহিনীর সদস্যরা তাদের ২২ জনকে অপহরণ করে।

জানা যায়, অপহরণের পরপরই দস্যুরা কয়েকজনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে। এদের মধ্যে ইব্রাহিমের জন্য ৩০ হাজার টাকা, মুরশিদের জন্য ১ লাখ এবং আব্দুল সালামের জন্য ২৫ হাজার টাকা দাবি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জিম্মি জেলেদের কয়েকজনের স্বজন জানায়, এখনও জলদস্যুরা মুক্তিপণের দাবি জানায়নি। হয়তোবা মোবাইলের নেটওয়ার্কের মধ্যে ফিরে তারা মুক্তিপণ দাবি করতে পারে। আমাদের লোকজন ফিরে না আসা পর্যন্ত আমরা খুব আতঙ্কে আছি। সরকারের কাছে আমাদের দাবি, অপহৃত জেলেদের দ্রুত জলদস্যুদের হাত থেকে ফিরিয়ে আনা হোক।

এদিকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, একেবারে লোকালয়ের পাশ থেকে জলদস্যুরা জেলেদের তুলে নিয়ে যাচ্ছে এবং ব্যাপক মারধর করছে। সুন্দরবনের নদী ও খালের মাছ ধরা জেলেরা বর্তমানে আতঙ্কের মধ্যে আছে।


ভুক্তভোগীদের কয়েকজনের স্বজনের অভিযোগ, একই বাহিনীর বিরুদ্ধে এর আগেও সুন্দরবনে অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাবে দস্যুরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে এবং সুযোগ পেলেই জেলে-মৌয়ালদের টার্গেট করছে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, জেলেদের অপহরণের বিষয়ে ইতোমধ্যে তারা কোস্টগার্ডকে জানিয়েছে। দ্রুতই বড় আকারে অভিযান চালানো হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, অপহরণের শিকার কোনো জেলের পরিবারের সদস্যরা বিষয়টি তাদেরকে অবগত করেনি। তবে ঘটনা শোনার পর আমরা বিষয়টি দেখছি। কোনো দস্যুদেরকে ছাড় দেওয়া হবে না।

সময়ের আলো/আআ


  বিষয়:   সুন্দরবন  জেলে  অপহরণ  জলদস্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: