ঢাকায় দুপুরের আগেই বজ্রসহ বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। দিনের শুরুতে আকাশ মেঘলা থাকায় দুপুরের আগেই ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি কিংবা

2026-05-07T08:36:01+00:00
2026-05-07T08:36:01+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকায় দুপুরের আগেই বজ্রসহ বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৩৬ এএম 
ঢাকায় দুপুরের আগেই বৃষ্টির সম্ভাবনা। ছবি : সংগৃহীত
রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। দিনের শুরুতে আকাশ মেঘলা থাকায় দুপুরের আগেই ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে।
Advertisement
আরও পড়ুন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ, ফলে সকাল থেকেই ভ্যাপসা আবহাওয়া অনুভূত হচ্ছে। এর আগে বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আর আগামীকাল শুক্রবার সূর্য উঠবে ভোর ৫টা ২০ মিনিটে।

এএডি/
  বিষয়:   ঢাকা  দুপুর  বজ্র  বৃষ্টি  শঙ্কা  ভ্যাপসা গরম  স্বস্তি  সম্ভাবনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: