আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবার নিবন্ধন কার্যক্রম বৃহস্পতিবার (৭ মে) কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকছে।

2026-05-07T08:45:43+00:00
2026-05-07T08:45:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৪৫ এএম 
ফুয়েল পাস। ছবি : সংগৃহীত
মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবার নিবন্ধন কার্যক্রম বৃহস্পতিবার (৭ মে) কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ’র সার্ভার ও স্টোরেজ মেইনটেনেন্স কার্যক্রম চলবে। এ সময় ‘ফুয়েল পাস’ অ্যাপে নতুন রেজিস্ট্রেশন করা যাবে না।

তবে নির্ধারিত সময় শেষে সেবা স্বাভাবিকভাবে চালু হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।
আরও পড়ুন

দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং ফিলিং স্টেশনগুলোতে অনিয়ম কমাতে সম্প্রতি পরীক্ষামূলকভাবে চালু করা হয় ‘ফুয়েল পাস’ অ্যাপ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তত্ত্বাবধানে চালু হওয়া এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মোটরসাইকেল চালকদের কিউআর কোড ব্যবহার করে জ্বালানি নিতে হচ্ছে।

প্রথমে সীমিত পরিসরে চালু হলেও পরে ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় অ্যাপটির ব্যবহার বাড়ানো হয়। গত ২১ এপ্রিল থেকে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা হয়েছে।

এএডি/



  বিষয়:   বিকেল  সাময়িক  বন্ধ  ফুয়েল পাস  নিবন্ধন  সেবা  রেজিস্ট্রেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: