শিশুখাদ্য কারখানাকে জরিমানা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অনুমোদনহীন একটি শিশুখাদ্য কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৬ মে) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের

2026-05-07T09:28:30+00:00
2026-05-07T13:41:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিশুখাদ্য কারখানাকে জরিমানা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:২৮ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১:৪১ পিএম
ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অনুমোদনহীন একটি শিশুখাদ্য কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের এই কারখানাটিতে অনুমোদনহীন ও নকল পদ্ধতিতে জুস, জেলি এবং চকলেট জাতীয় শিশু খাদ্য তৈরি করা হতো। অভিযান চলাকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। কারখানার মালিক সাতবাড়ীয়া গ্রামের মো. রেজাউল করিমের পুত্র মো. মজনুকে(৩২) ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভিযানে আরও অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বিএসটিআই, পরিদর্শক আসিফ করিম, কুষ্টিয়া ফিল্ড অফিসার মো. খাইরুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, ‘শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ও ভেজাল খাদ্য উৎপাদন কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

/মহু


  বিষয়:   শিশুখাদ্য  কারখানা  জরিমানা  কুষ্টিয়া  ভেড়ামাড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: