গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই পদে মনোনয়ন

2026-05-07T09:30:01+00:00
2026-05-07T09:30:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৩০ এএম 
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে। বুধবার (৬ মে) বিকেলে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মেয়র প্রার্থীর পাশাপাশি সিটি করপোরেশনের বিভিন্ন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।

গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

দলীয় সূত্র জানায়, মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান দীর্ঘদিন তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এর আগে তিনি গাজীপুর-৬ সংসদীয় আসন থেকে জামায়াতের হয়ে সংসদ সদস্য পদের জন্য মনোনীত হয়েছিলেন। তবে সীমানা সংক্রান্ত জটিলতায় ওই আসনে তখন আর নির্বাচন করা হয়নি তার।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প নগরী। আমরা নির্বাচিত হলে নাগরিক সেবা সহজ করার পাশাপাশি পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তুলব। বিশেষ করে যানজট, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা দূর করে গাজীপুরকে একটি বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।



  বিষয়:   গাজীপুর সিটি  নির্বাচন  জামায়াত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: