শপথ নিতে পারছেন না থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে জয়লাভ করলেও বৃহস্পতিবার (৭ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না ‘তামিলাগা ভেত্রি

2026-05-07T09:53:20+00:00
2026-05-07T09:53:20+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শপথ নিতে পারছেন না থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৫৩ এএম 
থালাপতি বিজয়।
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে জয়লাভ করলেও বৃহস্পতিবার (৭ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। 

রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর বিজয় শিবিরের সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। 

রাজভবন সূত্রে জানা গেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থন বিজয়ের দলের কাছে আছে কি না, তা নিয়ে রাজ্যপালের মনে যথেষ্ট সংশয় রয়েছে। ফলে শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে গেছে। এদিকে বিধানসভা ভেঙে দিয়ে রাজ্যপাল কেরালার উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, টিভিকের বর্তমান আসন সংখ্যা ১০৮। সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে দলটির আরও ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কংগ্রেস তাদের ৫ জন বিধায়ক নিয়ে বিজয়কে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় এই সংখ্যা ১১২-তে দাঁড়িয়েছে (বিজয় যে দুটি আসনে জয়ী হয়েছেন তার মধ্যে একটি বাদ দিয়ে)। 

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনো আরও ৬ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে হবে বিজয়কে। কংগ্রেস ছাড়াও নির্দলীয় প্রার্থী এবং অন্যান্য ছোট দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে টিভিকে। এই সংখ্যাতত্ত্ব মেলাতে বিজয়ের দলের আরও অন্তত এক-দুই দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। বাম দলগুলোর ৪টি আসনের সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা চলছে, তবে সিপিআই এবং সিপিআই(এম) ৮ মে পর্যন্ত সময় চেয়েছে। এর পাশাপাশি এআইএডিএমকে-র অন্তত ৩০ জন বিধায়ক বিজয়কে সমর্থন দিতে আগ্রহী বলে গুঞ্জন উঠেছে, যা ঘটলে সরকার গঠন অনেক সহজ হবে। 

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুতে বিজেপিকে ঠেকিয়ে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠন করতেই তারা বিজয়কে সমর্থন দিচ্ছে। তবে তাদের প্রধান শর্ত হলো—সংবিধানে বিশ্বাস করে না এমন কোনো সাম্প্রদায়িক শক্তিকে এই জোটে রাখা যাবে না।

কংগ্রেসের এই একতরফা সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ডিএমকে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কংগ্রেস এই সমর্থনের মাধ্যমে তামিলনাড়ুর মানুষের বিশ্বাসের অবমাননা করেছে এবং ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে ফাটল ধরিয়েছে। 

ডিএমকে মুখপাত্র সারাভানান আনাতুরাই অভিযোগ করেন, মন্ত্রিসভায় দুটি পদের লোভে কংগ্রেস নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস করছে। অন্যদিকে বিজেপিও এই ঘটনাকে ‘ইন্ডিয়া’ ব্লকের ইতি হিসেবে বর্ণনা করেছে। উল্লেখ্য, কোলাথুর আসনে পরাজিত হওয়ার পর বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইতিমধ্যে পদত্যাগ করেছেন, যার ফলে রাজ্যে এখন নতুন নেতৃত্বের অপেক্ষা চলছে।

সূত্র: এনডিটিভি

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: