যশোরে দোকান ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

যশোরে দোকানের ঘর ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৬

2026-05-07T11:11:06+00:00
2026-05-07T13:38:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
যশোরে দোকান ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:১১ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১:৩৮ পিএম
নিহত আনিছুর রহমান। সংগৃহীত ছবি
যশোরে দোকানের ঘর ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকায় নিজ বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার বিখ্যাত আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি নওয়াপাড়া বাজারের বহুতল বিপণিবিতান ‘আনিস প্লাজা’রও মালিক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ওই মার্কেটের একটি দোকান ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু আনিছুর রহমান তাকে দোকান ভাড়া দিতে অসম্মতি জানান। এই ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহামুদ ও তার সহযোগীরা আনিছুর রহমানের বাড়ির সামনে ওত পেতে থাকে। তিনি বাড়ির সামনে পৌঁছালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে খুনিরা পালিয়ে যায়।


রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে আজ নওয়াপাড়া নৌ-বন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


/কহু


  বিষয়:   কুপিয়ে  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: